ছোট বাচ্চারা কেন বমি করে?
ছোট বাচ্চারা কেন বমি করে?
চলুন দেখে নেই ছোট বাচ্চাদের বমি করার কারণ সমূহ কি কি?
১। অসুস্থতার কারনে
অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা অসুস্থতার কারনে বমি বমি ভাব বা বমি করে থাকে। অথবা কোনো অসুস্থতার প্রথম লক্ষন হিসেবে বমি হওয়াটা স্বাভাবিক।
২। হজমের সমস্যার কারনে
যদি বাচ্চার রেচন তন্ত্রে হজম জনিত কোনো সমস্যার দেখা দেয় তাহলে সেটার ফলাফল হিসেবে বাচ্চারা বমি করে অথবা পাতলা পায়খানা হয়। তাই হজমের সমস্যা আপনার বাচ্চার বমি করার একটি কারন হতে পারে।
৩। গলায় কিছু লেগে থাকার কারনে
এমনো হতে দেখা যায় বাচ্চার গলায় কিছু লেগে থাকার কারনে তারা অয়াক করে ওঠে এবং সাথে সাথে বমি হতে থাকে।
৪। অতিরিক্ত খাবার খাওয়ার কারন
অনেক মা বাচ্চাকে জোর করে খাবার খাওয়ান। এটা করবেন না। বাচ্চাকে ততটাই খাওয়াবেন যতটা সে আনন্দের সাথে কায়। জোড়পুর্বক বাচ্চাকে কোনো কিছু খাওয়ানোর ফলে বাচ্চা বমি করতে পারে।
এছারাও অন্য কোনো কারনে বাচ্চা বমি করতে পারে। যদিও এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আপনার বাচ্চার ক্ষেত্রে এটি বেশী পরিমানে হলে জরুরি ভিত্তিতে ডক্টরের শরনাপন্ন হবেন।