বাচ্চা ডিম না খেতে চাইলে কি করা উচিত?

বাচ্চারা ডিম খেয়ে কেউ না কেন



বাচ্চাদের খাবারের ইচ্ছা অনিচ্ছার উপর খেয়াল রেখে তাকে খাবার পরিবেশন করা আবশ্যক। বিশেষজ্ঞ ডাক্তারেরা বলেন, "কোন খাবার যদি বাচ্চা না খেতে চায় তাহলে সেটি জোর করে তাকে খাওয়নো অনুচিৎ।" 

তবে ব্যাপারটি যদি এমন হয় যে, খাবারটি খুবই পুষ্টিমানের ও বাচ্চার শরীরের জন্য খুবই জরুরী এবং আপনার বাচ্চা সেটি খেতে চাইছে না তাহলে কি করা যায়? সাম্প্রতিক সময়ে এমন একটি সমস্যার অভিযোগ মায়েরা খুব বেশি হারে করছেন। যেমন: "আমার বাচ্চা ডিম না খেতে চাইলে কি করা উচিত?

আজকের আলোচনা এই বিষয়কে কেন্দ্র করেই হতে যাচ্ছে। তাই একজন মা হিসেবে আপনিও যদি এমনই কোন সমস্যায় জর্জরিত অর্থাৎ আপনার বাচ্চা ডিম খেতে চাইছে না, তাহলে কি করবেন সেটি জানতে সঙ্গেই থাকুন। 


বাচ্চারা ডিম খেতে চায় না কেন?

নিঃসন্দেহে বাচ্চাদের জন্য ডিম অতি পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। সিদ্ধ কিংবা রান্না করা ডিম হোক দুটোই বাচ্চাদের পুষ্টি জোগাতে ও দৈহিক গঠনে সরাসরি কাজ করে। 

কিন্তু বাচ্চার এই পুষ্টিকর খাবারটি খেতে চায় না কেন? এর অন্যতম কারণ হতে পারে ডিমের গন্ধ। শুধু বাচ্চাই না অনেক প্রাপ্তবয়স্ক শিশুও ডিম খেতে যায় না শুধু তার আষটে গন্ধের কারণে। 

এছাড়া বাচ্চাদের ডিম না খাওয়ার পিছনে আরও একটি কারণ হলো এটি অন্যান্য খাবারের তুলনায় কম মজাদার। সাধারণত সেদ্ধ ডিম এর স্বাদ অনেকটাই কম সাথে আষটে গন্ধ। 

আরো পড়ুন :





বাচ্চা ডিম না খেতে চাইলে কি করা উচিত? 

So, এখন তো আপনি জানেন আপনার বাচ্চা কেন ডিম খেতে চাইছে না, এবার এই সমস্যার সমাধান করবেন কিভাবে? এই ধরনের সমস্যার প্রধান সমাধান হল বাচ্চার জন্যে খাবার মজাদার করে তোলা। ডিম খেতে বাচ্চাকে গন্ধ লাগে তাই সে এটি খেতে মজা পাচ্ছে না। 

সুতরাং আপনার প্রথম কাজ হবে আপনার বাচ্চার খাওয়ার প্রক্রিয়াকে আরো মজাদার করে তোলা। বাচ্চা খাওয়াকে কিভাবে মজাদার করে তোলা যায় সেটা আমাদের বাচ্চাদের খাওয়ানোর কৌশল নিয়ে লেখা আর্টিকেল ভালোভাবে জানতে পারবেন। 

তো আপনার বাচ্চার ডিম খাওয়াকে আরো মজাদার করে তোলার কার্যকারী উপায় হল, বাচ্চাকে খেলার ছলে খাওয়ানো। এর ফলে ডিম বা অন্যান্য খাবার খাওয়াটা তার কাছে মজার ও আনন্দের হয়ে উঠবে এবং সে আনন্দের সাথে যেকোনো খাবার খাবে। 


ডিম আকর্ষণীয়ভাবে পরিবেশন করুন

এছাড়াও ডিমকে তার সামনে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন। যেমন: ডিম কে বিভিন্ন প্রাণীর আকৃতি দিয়ে ডেকরেট করে পরিবেশন করলে বাচ্চার খাবারে প্রতি আগ্রহ বেড়ে যায়।

এছাড়া সেদ্ধ করা ডিমকে সস এর সাথে পরিবেশন করুন। অথবা ডিম দিয়ে বিভিন্ন সুপ তৈরি করে ডিন যেটা ডিমের আঁশটে গন্ধ এর পরিবর্তে সুগন্ধ ছড়াবে এবং বাচ্চাকে ডিম খাওয়ার প্রতি আকৃষ্ট করবে। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url