বাচ্চাদের জন্যে কোন ডাল ভালো হবে? বাচ্চাদের যেসব পুষ্টিকর ডাল খাওয়াবেন?
বাচ্চাদের পুষ্টিকর খাবারের তালিকার মধ্যে ডাল একটি অন্যতম খাদ্য উপাদান। শুধুমাত্র বাচ্চাদের জন্যই নয় ডাল নিয়মিত খাওয়ার মাধ্যমে প্রাপ্তবয়স্কদেরও প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়া পুরোপুরিভাবে হবে সম্ভব হয়।
আমাদের ব্লগে যেহেতু আমরা বাচ্চাদের খাওয়ার সম্পর্কে নিয়মিত পোস্ট এবং তথ্য আপডেট করে থাকি, তাই আজকের পর্বে আপনাদের জানাতে চলেছি বাচ্চাদের জন্যে কোন ডাল সবচেয়ে ভালো।
ডাল বাচ্চাদের জন্যে কতটা জরুরি?
আপনি শুনে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আফ্রিকার দুর্ভিক্ষকবল দেশগুলোতে বাচ্চারা শুধুমাত্র ডাল খেয়ে জীবনধারণ করে। তাহলে একবার আন্দাজ করে দেখো ডাল বাচ্চাদের শরীরের জন্য কতটা উপকারী।
ডাল খুবি পুষ্টিগুন সম্পন্ন একটি খাবার। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি ও প্রোটিন এর মত গুরুত্বপূর্ণ সব জৈবিক উপাদান। নিয়মিত তাল অথবা ডাল যুক্ত সবজি খাওয়ানোর মাধ্যমে বাচ্চাদের শারীরিক সুস্থতা ও বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
বাচ্চাদের জন্যে কোন ডাল ভালো হবে?
বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায় এর মধ্যে কোন ডাল বাচ্চাদের জন্য ভালো? আপনার বাচ্চার জন্য আপনি কোন ডালটি বেছে নিবেন ? সেটি জানাবো আর্টিকেলের পরবর্তী অংশে।
১. মুগ ডাল
বাচ্চাদের জন্যে সবচেয়ে পুষ্টিকর ডাল হল মুগ ডাল। বাজারে এভেইলেবল সব ডাল এর তুলনায় মুগ ডাল এর পুষ্টিগুণ সবচেয়ে বেশি। এই ডালে বাচ্চাদের জন্যে কোনো ধরনের ক্ষতিকর উপাদান নেই। তাই আমাদের ও বিশেষজ্ঞদের মতে বাচ্চাদের জন্যে মুগ ডাল মায়েদের প্রথম পছন্দ হওয়া উচিৎ।
২. মুসুরের ডাল
অত্যধিক প্রোটিন সম্পন্ন ডাল হল মাসুরের ডাল। পুষ্টিগুণে ভরা এই ডাল আপনার সন্তানের দৈহিক পেশী গঠনে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তাই এই লিস্টে বাচ্চাদের জন্যে সবচেয়ে ভালো ডাল হিসেবে মসুরের ডালকে বিবেচনা করা হচ্ছে।
এসব ছাড়াও হালকা বয়সী বাচ্চাদের দেশি মাস কলাই এর ডাল অথবা দেশি ছোলা ডাল হিসেবে খাওয়াতে পারেন। বাচ্চাদের জন্যে এসব ডাল এর বলে কিংবা লিখে শেষ করা যাবে না।
মুখ্য-বিষয়
ডাল বা বীজ জাতীয় খাবার নিঃসন্দেহে বাচ্চাদের জন্যে খুবই পুষ্টির ভান্ডার। আর এসব খাবার বাজারে সুলভ মূল্যে পাওয়া যায় বলে সহজে বাচ্চাদের খাওয়ানো সম্ভব। তাই বাচ্চাদের কোন ডাল খাওয়াবেন? বাচ্চাদের জন্যে কোন ডাল ভালো এসব নিয়ে আপনাদের সকল দ্বিধা দুর করতেই এর বক-বক করা। আশা করি আপনাদের সামান্য হলেও উপকার করতে পেরেছি।
