বাচ্চাদের জন্যে কি নুডুলস ভালো খাবার? বাচ্চাদের জন্যে কোন নুডলস ভালো?
ছোট বাচ্চাদের জন্যে Snacks বা হালকা খাবার হিসেবে অনেক মা নুডলস বেছে নেন। আদৌ নুডলস বাচ্চাদের জন্যে কতটা উপকারী সেটা না জেনে বুঝেই মেয়েরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই পোস্টে আপনাদেরকে বাচ্চাদের জন্যে নুডলস এর উপকারিতা অপকারিতা সম্পর্কে জানব সেই সাথে আরো জানাবো বাচ্চাদের জন্যে কোন নুডলস সবচেয়ে ভালো হবে।
নুডলস কি বাচ্চাদের জন্যে স্বাস্থ্যকর খাবার?
নুডলস এর মূল উপাদান হল ময়দা, যেহেতু এই খাবারে ময়দার পরিমাণ বেশি থাকে তাই অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এর পুরোপুরি সংমিশ্রণ সম্ভব হয় না। অন্যদিকে এই খাদ্যের প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক উপাদান ব্যাবহার করা হয় যা ছোট বাচ্চাদের জন্যে ক্ষতির কারণ হতে পারে।
নুডলস দীর্ঘদিন সংরক্ষণের জন্যে প্রিজারভেটিভস ব্যাবহার করা হয় যা যেকোনো বয়সের মানুষের জন্যে ক্ষতির কারণ। বাচ্চাদের এইসব খাবার খাওয়ানো কখনোই ঠিক হবে না যা ক্ষতিকর রাসায়নিক উপাদান ও প্রিজারভেটিভস এর মত ক্ষতিকর উপাদানে ভরপুর।
বাচ্চাদের জন্যে নুডলস ক্ষতিকর হওয়ার কারণ?
বাংলাদেশের যে কোন খাবারের ভেজাল কিংবা নকল সহজেই তৈরি করা সম্ভব তেমনিভাবে নুডলস এরও নকল এখন বাজারে খুব বেশি হারে পাওয়া যাচ্ছে।
এসব নকল নুডুলস তৈরির কারখানা ও কারখানার পরিবেশ এতটাই অস্বাস্থ্যকর যে সেখানে তৈরি করা খাবার বাচ্চাদের জন্য পুষ্টির কারণ না হয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
তাই নিঃসন্দেহে বলা যায় বাচ্চাদের খাবার হিসেবে নুডলস অনেকটাই ঝুঁকিপূর্ণ খাবার। যা বাচ্চাদের কোমল স্বাস্থের জন্যে সহজেই ক্ষতিকর প্রমাণিত হতে পারে।
বাচ্চাদের জন্যে কোন নুডলস ভালো?
এখানে আমি নির্দিষ্ট করে কোন নুডলস এর কোম্পানি বা ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই আপনারা যদি বাচ্চাদের একান্তই নুডলস খাওয়াতে চান তাহলে Handmade বা হতে বানানো নুডলস খাওয়াতে পারেন। এই সব হতে বানানো নুডলস খেলে বাচ্চাদের কোমল স্বাস্থের ওপর ঝুঁকির সম্ভাবনা কম থাকে।
এর বাইরে আপনি যদি কোনো নুডলস ব্র্যান্ড সম্পর্কে শতভাগ বিশ্বস্ততা রাখেন বা তাদের প্রকাক্ট মেনুফেকচারিং প্রসেস সম্পর্কে সব কিছুই ভালো হিসেবে জানেন তাহলে তাদের পণ্য নিজের বাচ্চার জন্যে ব্যাবহার করতে পারেন।
পরিশেষে বলা যায়
নুডলস চলমান সময়ে বাচ্চাদের জন্যে সেরা খাবার হয়ে উঠেছে কিন্তু এই খাবার বাচ্চাদের খাওয়ানোর পূর্বে মায়েদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা আবশ্যক।
