বাচ্চাদের খাওয়ানোর কৌশল || বাচ্চাদের খাওয়ানোর নিয়ম, টিপস
![]() |
| বাচ্চাকে খাওয়ানোর কৌশল |
তবে সমস্যার কোনো কারন নেই আজকে আপনাদের এই ঝামেলার কাজ সহজে করার টিপস বা কৌশল শিখিয়ে দেব। বাচ্চাদের খাওয়ানোর নিয়ম বা কৌশল শেখার পরে এই কাজটি করতে আপনাদের খুব একটা বেশি সমস্যা হবে না আশা করি।
সুতরাং আপনাদের দেখিয়ে দেই বাচ্চাদের খাওয়ানোর কৌশল, যা প্রয়োগ করে আপনি বাচ্চাদের নিশ্চিন্তে খাওয়াতে পারবেন।
আপনার বাচ্চা কেন খাবার খেতে চাচ্ছে না সেই বিষয়ে কি আপনার কোনো আইডিয়া আছে? যদি এই বিষয়ে বিস্তারিত জানতে কোন তাহলে বাচ্চাদের খাবার না খাওয়ার কারণ নিয়ে লেখা আমাদের আর্টিকেল টি পড়তে পারেন।
বাচ্চাদের খাওয়ানোর কৌশল
নিচের কৌশলগুলো অনুসরণ করে আপনার বাচ্চাকে খাওয়াতে চেষ্টা করলে আপনার বাচ্চা নিয়মিত পর্যাপ্ত খাবার খেতে আগ্রহী হয়ে উঠবে।
১. বাচ্চাদের খাবারের রুচি অরুচির খেয়াল রাখা
কোনো খাবার আপনার বাচ্চা না খেতে চাইলে সেটা জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। হতে পারে সেই খাবারের প্রতি তার কোনো রুচি নেই তাই সে খেতে চাইছে না।
তাই বাচ্চাদের খাওয়ানোর আগে অবশ্যই তার রুচি-অরুচি, ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করুন।
২. মজাদার খাবার পরিবেশন করা
মজাদার খাবার আমাদের সবাইকে খেতে ভালো লাগে তাই বাচ্চাদের ক্ষেত্রেও এর কোনো ভিন্নতা নেই। মজাদার খাবার সামনে পেলে বাচ্চাদের খাবারের আগ্রহ বৃদ্ধি পায় এতে করে তাদের খাওয়ানো সহজ হয়ে যায়।
৩. খাওয়ার শেষে পুরস্কার এর লোভ দেখান
যেকোনো কাজের শেষে রিওয়ার্ড এর ব্যাবস্থা থাকলে সেই কাজ করার প্রতি আমাদের উদ্দীপনা দ্বিগুণ বেড়ে যায়। তেমনি বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে রিওয়ার্ড বা পুরস্কার এর ব্যাবস্থা রাখলে তাদের যেকোনো খাবার খাওয়ানো সহজ হয়ে যায়।
৪. খাওয়ার পড়ে গল্প শোনানো
অনেকে বাচ্চাদের খাওয়ানোর সময় কার্টুন বা ভিডিও দেখায়, এতে করে ভালো খাবার তো খায় ঠিকই কিন্তু তাদের মধ্যে একটি খারাপ অভ্যাসের সৃষ্টি হতে থাকে। তাই আমি আপনাদের কার্টুন বা ভিডিও বা টিভি না দেখানোর পরিবর্তে বিভিন্ন ইসলামিক গল্প বা ছোটদের মজার মজার গল্প শোনাতে পরামর্শ দেব।
৫. সময় নিয়ে খাওয়ানো
বাচ্চারা সময় নিয়ে খেতে ভালোবাসে। বাচ্চাকে একবারে বসিয়ে সব খাবার এক বাড়ে খাওয়ানোর চেষ্টা করা ভুল। তাদের সময় নিয়ে খাওয়ান। খাওয়ার সময় হাঁটা-চলা করতে দিন, খেলতে দিন তার সাথে গল্প করুন তাকে হাসিখুশি রাখুন এবং সময় নিয়ে খাওয়ান। এতে করে তার জন্যে খাওয়া সহজ হবে।
৬. খাওয়ার সময় ভয় দেখানো থেকে বিরত থাকুন।
বাচ্চাদের খাওয়ার সময় কোনোভাবেই ভয় দেখাবেন না। অনেকে মা বাচ্চাকে ভয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করে এটি একটি মারাত্মক ভুল কাজ। এতে করে তার মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে।
এছাড়া অনেক সময় বাচ্চা অরুচির কারণে খেতে চায় না। যদি আপনার বাচ্চার সাথে এমন হয় তাহলে কি করে আপনার বাচ্চার খাবারের রুচি ফিরিয়ে আনবেন এবং তার স্বাভাবিক খাবার নিশ্চিত করবেন সেটা জানতে পারবেন আমাদের এই আর্টিকেল পরে " বাচ্চাদের জন্যে কোন খাবার ভালো এবং বাচ্চাদের রুচি ফিরিয়ে আনার খাবার"
আমাদের শেষ কথা
বাচ্চাদের খাওয়ানোর মূলত কোনো শর্টকাট ট্রিক্স বা কৌশল নেই। এটি বাচ্চাদের খাবারে অভ্যস্ত, রুচি ও পছন্দের ওপরেই অনেকটাই নির্ভর করে। তাই বাচ্চাদের সঠিক সময়েই নিয়মিত খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে তার খাবারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে খাওয়ার অভ্যাস তৈরি হবে।
