বাচ্চা খাবার মুখে নিয়ে বসে থাকে কেন?
ছোট বাচ্চাদের খাওয়ানো এমনিতেই মায়ের জন্যে একটি কঠিন কাজ তার ওপর বাচ্চা যদি খাবার মুখে নিয়ে বসে থাকে, না খায় তাহলে কাজটি আরো জটিল হয়ে যায়।
আজকে আপনাদের সাথে কথা বলব বাচ্চার খাবার মুখে নিয়ে বসে থাকে কেন? এবং বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে এই সমস্যার সমাধান করা যায় কিভাবে?
বাচ্চারা খাবার মুখে নিয়ে বসে থাকে কেন?
বর্তমানে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে এই সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ১ - ৩ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি লক্ষ করা যাচ্ছে। প্রশ্ন হল বাচ্চারা কেন খাবার মুখে নিয়ে বসে থাকে?
প্রধানত বাচ্চার যেই খাবারটি খাচ্ছে সেটি তার পছন্দের না হলে বা সেটি খেতে সে আনন্দ না পেলে বাচ্চারা এমন করে। অর্থাৎ খাবার মুখে নিয়ে বসে থাকে। হয়ত আপনার বাচ্চার সাথেও এমনই কিছু হচ্ছে যার কারণে সে খাবার মুখে নিয়ে বসে থাক।
এই কারনে বাইরে আরো একটি ভিন্ন কারণ হল বাচ্চাদের খাবারের অরুচি থাকা। খাবারে প্রতি অরুচি বেড়ে গেলে বাচ্চারা মূলত খাবার মুখে নিয়ে বসে থাকে।
পরে দেখুন
বাচ্চা খাবার খেতে না চাইলে যা করবেন
ads
বাচ্চারা খাবার মুখে নিয়ে বসে থাকলে এর সমাধান কি?
So, কেন বাচ্চারা খাবার মুখে নিয়ে বসে থাকে সেটা তো জানলেন কিন্তু এর সমাধান করবেন কিভাবে সেটা তো জানতে হবে। যদি খাবার মুখে নিয়ে বসে থাকছে তাহলে হয়ত খাবারটি তার ভালো লাগছে না।
একজন মা হিসেবে তার পছন্দ অপছন্দের খেয়াল রাখুন। কোন খাবারটি সে মজা করে খাচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন। এর পরে তার পছন্দের খাবার তার সামনে পরিবেশন করুন এবং খাইয়ে দিন।
আশা করি আপনার বাচ্চা আনন্দের সাথে খাবে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে, তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে খাওয়াতে চেষ্টা করবেন না। এতে করে খাবার মুখে নিয়ে বসে থাকা তার খাবার অভ্যাসে পরিণত হয়ে যাবে।
Ads
পরিশেষে বলা যায়
বাচ্চাদের না খাওয়ার সমস্যা সমাধান সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল ইতিমধ্যেই আমাদের ব্লগে লেখা রয়েছে। আপনি চাইলে সেই আর্টিকেল গুলো পড়ে, আপনার বাচ্চার খেতে না যাওয়ার সমস্যা দূর করার সম্পর্কে আইডিয়া নিতে পারেন।