বাচ্চারা কি আনারস খেতে পারবে?
মায়েরা সবসময় বাচ্চাদের খাবার সম্পর্কে সচেতন থাকেন। আর এমনটাই হওয়া উচিৎ। প্রত্যেক মায়ের জানা উচিৎ কোন খাবার বাচ্চাদের জন্যে উপকারী ও কোন খাবার বাচ্চাদের জন্যে ক্ষতির কারণ হয়ে থাকে।
বাচ্চারা কি আনারস খেতে পারবে? সচেতনতা থেকেই মূলত এই ধরনের প্রশ্ন আসে। আসলে এমনটাই হওয়া উচিত প্রত্যেক মায়ের বাচ্চাদের খাবার সম্পর্কে সচেতনতা অবলম্বন করা উচিত।
আনারস কি আমাদের জন্যে উপকারী ?
আজকে মূলত আপনাদের সাথে কথা হবে আনারস নিয়ে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে আনারস ও দুধ একসাথে বা সামান্য কিছু সময় এর খাওয়া যাবে না। এতে মানুষ মারা যেতে পারে।
আর এই ভুল ধারণার কারণে আমরা অনেকেই আনারসকে একটি বিষাক্ত ফল বা ক্ষতিকারক ফল হিসেবে ভাবতে শুরু করি। প্রকৃত অর্থে আনারস ও দুধ একসাথে খেলে তেমন কোনো বিষক্রিয়া হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এসিডিটিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
এসবের বাইরে আনারস একটি যথেষ্ট উপকারী ফল এটি আমাদের দেহে ভিটামিন সি সহ বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে এবং আমাদের দেহকে সুস্থ রাখতে সহায়তা করে।
বাচ্চাদের জন্যে আনারস?
ইতিমধ্যে আপনাদের জানিয়েছি আনারস একটি যথেষ্ট উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন ফল। এখন কথা হল সব বয়সী মানুষ অর্থাৎ বাচ্চারাও কি আনারস খেতে পারবে? চলুন দেখে নেই স্বাস্থ্য বিষয়ক বিখ্যাত জার্নাল WEBMD তে বিশেষজ্ঞগণ বাচ্চাদের আনারস খাওয়া সম্পর্কে কি বলে?
"তাদের ভাষ্যমতে, মূলত একটি বাচ্চা ছয় মাস বয়সে পর থেকে আনারস খেতে পারবে। তবে এতে অনেকগুলো বিষয় খেয়াল রাখার রয়েছে। যেহেতু আনারস একটি এসিডিক খাবার এবং দুধের সাথে মিশে এটি তিক্ত স্বাদ হয়ে যায়, তাই এটি বাচ্চার পেটের ভেতরের পরিবেশকে কিছুটা এসিডিক করতে পারে। এক্ষেত্রে আপনি আনারস খাওয়ানোর ঘণ্টা ৩/৪ এর পরে বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন।
আরো একটি খেয়াল রাখার বিষয় হল, আনারস এ অম্লতা বেশি থাকার কারণে যদি আপনার সন্তানের শরীরে রাশ বা লাল লাল দাগ দেখা দেয় তাহলে তাকে ৩ বছর না হওয়া পর্যন্ত আনারস খাওয়ানো বন্ধ রাখুন।"
সুতরাং বোঝা যাচ্ছে যে আনারস বাচ্চাদের জন্য উপকারী হলেও সেটি বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত।
দুধের শিশুকে আনারস খাওয়ানো যাবে কি না?
যেমনটা পূর্বেই বলেছি আনারস ও দুধ একসাথে খেলে তেমন কোনো বিষক্রিয়া হয় না যে মানুষের মারাত্মক ক্ষতি হবে সুতরাং একটি দুধের শিশুর জন্য আনারস খাওয়াটা ততটা ক্ষতিকর হবে না।
তবে আনারস যেহেতু অম্লীয় বা অ্যাসিডিক ফল তাই এটি খাওয়ানোর তিন থেকে চার ঘন্টা পরে বাচ্চাকে দুধ খাওয়ালে তেমন কোনো ক্ষতির আশঙ্খা থাকে না।
অনেক ডাক্তার এমনটাও মতবাদ করেছেন যে এক বছর এর কম বয়সী বাচ্চাকে আনারস খাওয়ানোর থেকে না খাওয়ানোই উত্তম।
পরিশেষে বলা যায়
নিঃসন্দেহে আনারস সকল শ্রেণীর মানুষের জন্য খুবই উপকারী একটি ফল। এর পুষ্টিগুণ আমাদের দৈহিক বৃদ্ধি সহ নানা শরীরবৃত্তীয় কাজে সরাসরি অংশগ্রহণ করে।
তাই বাচ্চারা আনারস থেকে পারবে তবে তাদের আনারস খাওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও এই ফল খাওয়ার ফলে কোনো ধরনের ক্ষতির আশঙ্খা থাকে না তবুও আপনার মনে কোনো সন্দেহ থাকলে আপনি সাবধানতা অবলম্বন করবেন।
.jpg)