৮ মাসের শিশুর খাবারের তালিকা || ৭-৮ মাসের বাচ্চার খাবারের তালিকা || কি খাওয়াবেন আপনার ৮ মাস বয়সী বাচ্চাকে ?

ছোট বাচ্চাদের খাবারে তালিকা
৮ মাসের বাচ্চার খাবারের তালিকা



একটি বাচ্চার সাত থেকে আট মাস বয়স আমিষ সহ অন্যান্য গুরুত্বপূর্ন পুষ্টি উপাদান সম্পৃক্ত খাবার খাওয়ার উপযুক্ত সময়। এই সময় থেকেই তার খাবারের তালিকায় শর্করা, আমিষ এর মত ভারী খাবার যুক্ত হতে থাকে। তাই এই লেখা পড়ে জেনে নিন ৭-৮ মাসের বাচ্চার খাবারের তালিকা সম্পর্কে।

আপনার বাচ্চার বয়স ৮ মাস হওয়ার আগে থেকেই একটি ৮ মাসের শিশুর খাবারের তালিকা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকা আবশ্যক। 


৮ মাসের আগে বাচ্চাদের খাবার

সাধারণত ৮ মাস বয়সের পরে বাচ্চাদের খাবারের তালিকা, ৮ মাস বয়সের আগে খাবারের তালিকার তুলনায় অনেকটাই ভিন্ন। সাত থেকে আট মাস বয়সের আগে বাচ্চাদের সাধারণত সেদ্ধ সবজি, ডাল ও সুপ ইত্যাদি খাওয়ানো হয়। 

কিন্তু এর পরেই বাচ্চাদের খাবারের তালিকায় অনেকটাই পরিবর্তন চলে আসে। ডিম, মাছ ও মাংসের মত প্রোটিন জাতীয় খাবার তাদের খাদ্য তালিকায় যুক্ত হতে শুরু করে। 


৭-৮ মাসের বাচ্চাকে কি কি খাওয়ানো যায়

এই বয়সের পরে বাচ্চাদের শারীরিক গঠনে পরিবর্তন আসতে শুরু করে তাদের শরীরে পুষ্টিকর খাবারের চাহিদা তৈরি হতে শুরু হয়। তাই সময়ে বাচ্চাদের খাদ্য তালিকায় ভারী খাবার যেমন, শর্করা আমিষ স্নেহ ইত্যাদি যুক্ত করা আবশ্যক।

সুতরাং ৭-৮ মাসের বাচ্চাকে এই বয়সে আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন, মাছ, ডিম, মাংস, মুরগির কলিজা, আলু, মুসুর ডাল, দুধ, দুগ্ধজাত খাবার খাওয়ানো বেশ জরুরী। 


Read more




৭-৮ মাসের বাচ্চার খাবারের তালিকা

সাত থেকে আট মাস বয়সী বাচ্চাদের খাবারের প্রতি মায়েদের বিশেষ খেয়াল রাখতে কেননা এই বয়সে খাবারের মাধ্যমে বাচ্চার মধ্যে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। তাই এই বয়সে খাবারের তালিকা সম্পর্কে প্রত্যেক মায়ের  ভালো ধারণা থাকা আবশ্যক। 

* ফর্মুলা - ১

সকলে নাস্তার সময় বাচ্চাদের বিভিন্ন ফল যেমন, আপেল, কলা, আম, কমলা, আঙ্গুর, পেঁপে ভালভাবে নরম করে খাইয়ে দিন। এতে করে বাচ্চার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

* ফর্মুলা - ২

আপনি চাইলে সকালে সুজি, বার্লি, সাবু ,সেমাই, বা ডালের নরম খিচুড়ি খাওয়াতে পারেন। অনেকেই ৭-৮ মাস বয়সের বাচ্চাকে নুডুলস এর মত মেনুফ্যাকচারড খাবার খাইয়ে দেন। এটা ঠিক না। 

* ফর্মুলা - ৩

এরপরে দুপুরে বা ভারী খাবার হিসেবে গলানো বা সেদ্ধ-নরম ভাত এর সাথে সেদ্ধ ডিম ও মুসুর ডাল সিদ্ধ বা সবজির সেদ্ধ করা সুপ ( অবশ্যই হালকা তেল ও হালকা মসলা যুক্ত করবেন ) খাওয়াবেন। 

* ফর্মুলা - ৪

সবজির হিসেবে ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, গাজর, টমেটো, লাউ, পটল ইত্যাদি খুবই হালকা মসলা ও হালকা তেলে ( অলিভ অয়েল ) সেদ্ধ করে সুপ বা তরকারি করে খাওয়াবেন। 

* ফর্মুলা - ৫

ভারী খাবারের মধ্যে প্রোটিন হিসেবে ডিমের পরিবর্তন মাছ কিংবা মুরগির কলিজা খাওয়াতে পারেন। তবে সেটা রান্না করবেন খুবই সাবধানে। 

* ফর্মুলা - ৬

বাচ্চাদের জন্য মাছ ও মুরগি রান্না করার আলাদা রেসিপি রয়েছে যেটি অন্য কোন আর্টিকেলে আলোচনা করব। আপনি চাইলে ইউটিউব দেখেও সেই রেসিপিটি সহজেই শিখে নিতে পারেন। 


৭-৮ মাসের বাচ্চার জন্যে তরল খাবারের তালিকা

এই অল্প বয়সী বাচ্চাদের জন্য সবচেয়ে উপযুক্ত তরল খাবার হল মায়ের বুকের দুধ যার বিকল্প কিছুই নেই। এর পাশাপাশি গরুর দুধ, তরল সাবু, ডালের পানি ইত্যাদি খাওয়ানো যেতে পারে। তবে কোনো ভাবেই এই কমল শিশুদের ম্যানুফ্যাকচারড খাবার খাওয়াবেন না। 

আপনি চাইলে বিভিন্ন সবজি দিয়ে স্যুপ তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন যা ৭-৮ মাস বয়সী বাচ্চার জন্য একটি উপযুক্ত তরল খাবার। আপনার বাচ্চার বয়স অনুসারে কোন তরল খাবার খাওয়াবেন সেটা একটি গুরুত্বপূর্ন বিষয়। 

১. গরুর দুধ

মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধ বাচ্চাদের জন্যে সেরা খাবার হতে পরে। এছাড়া মায়ের দুধের পাশাপাশি বাচ্চাকে গরুর দুধ খাওয়াতে পারেন।

২. ছাগলের দুধ

খুবই পুষ্টিকর ও প্রাকৃতিক পুষ্টিমানের ভান্ডার, ছাগলের দুধ যে বাচ্চাদের জন্যে একটি আদর্শ তরল খাবার সেটা অনেকেই জানেও না। ছাগলের দুধকে সবসময় এড়িয়ে চলা হয়। অথচ এটি একটি গুরুত্বপূর্ন তরল খাবার। 



শুধু ৭ মাসের বাচ্চার খাবার তালিকা

এতক্ষন আপনাদের সামনে ৭ থেকে ৮ মাসের বাচ্চার জন্যে আদর্শ খাবারের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে অনেকেই জানতে চান শুধু ৭ মাসের বাচ্চার জন্যে কোনো আলাদা খাবারে তালিকা বা খাবারে ফরমূলা আছে কিনা। উত্তর আমি আগেই দিয়েছি আর সেটা হল ৮ মাসের বাচ্চার জন্যে যা খাবার ৭ মাসের বাচ্চার জন্যের তাই খাবার। 

১ বছরে কম বাচ্চাদেরর কোন দুধ খাওয়ানো যায়? 

এক বছরের কম বয়সের বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি গাভির দুধ বা ফর্মুলা মিল্ক দিতে পারেন। এই ধরনের দুধ বাচ্চাদের স্বাস্থের জন্যে বেশ উপকারি। অনেক বিশেষজ্ঞ ডক্টর বাচ্চাদের ফরমুলা মিল্ক খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। বাচ্চাদের জন্যে ফর্মুলা মিল্ক এর উপকারিতা সম্পর্কে জানতে আমাদের অন্য আর্টিকেল পরতে পারেন। 

পরিশেষে বলা যায়

বাচ্চাদের খাবার ও খাবারের তালিকা সম্বন্ধে মায়েদের বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। সঠিক বয়সে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সরবরাহ না করতে পারলে পরবর্তী জীবনে স্বাস্থ্য জনিত সমস্যা দেখা দিতে পারে। তাই যেকোনো বয়সের বাচ্চা খাদ্য তালিকা সম্পর্কে মায়েদের ধারণা নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের খাবারের যোগান দিতে হবে। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url