বাচ্চাদের কি খাওয়ালে ব্রেন ভালো হয়? বাচ্চাদের ব্রেন ভালো রাখার খাবার।

মস্তিষ্ক মানব দেহের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্ক বা ব্রেনকে সারা দেহের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়। আমাদের মস্তিষ্কের সুস্থতা অসুস্থতা অনেকটাই নির্ভর করে খাবারের ওপর। আর সবচেয়ে বেশি নির্ভর করে ছোটবেলার খাবারের ওপর। কেননা আমরা সকলেই জানি মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ শুরু হয় ছোটবেলা থেকেই আর এই সময়ে প্রয়োজন পুষ্টিকর খাবার এর অভাব দেখা দিলে মস্তিষ্ক বিকাশে ব্যাঘাত ঘটবে। 

বর্তমানে অনেক শিশুর ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘ সময় কোন বিষয় মনে রাখতে পারে না এর কারণ হিসেবে দায়ী করা যায় ছোটবেলায় পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাবকে। প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অভাবে তার মস্তিষ্কে পরিপূর্ণ বিকাশ হয় নি বলেই আজ সে কোন ঘটনা বা বিষয় দীর্ঘক্ষন মনে রাখতে পারে না। 

তাই আপনার শিশুর ক্ষেত্রে যেন এই ধরনের সমস্যা না হয় সেজন্য বাচ্চাদের কি খাওয়ালে ব্রেন ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে এই বিষয়ে আগে থেকেই ধারণা নিয়ে রাখুন। যেটা আজকের আর্টিকেলের মাধ্যমে সহজে জানতে পারবেন।


বাচ্চার ব্রেন ভাল রাখার খাবার


মস্তিষ্ক ভালো রাখে কোনো পুষ্টি উপাদান?

মূলত খাবারের মধ্যে থাকে পুষ্টি উপাদান, আর এই পুষ্টি উপাদান দেহের যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করে দেহকে সচল রাখে। তাই বাচ্চাদের কি খাওয়ালে ব্রেন ভালো হয়? এটা জানার আগে জানতে হবে কোন কোন পুষ্টি উপাদান ব্রেন ভালো রাখতে সহায়তা করে। 

ওমেগা ৩ ফ্যাটি এসিড ব্রেনের জন্যে খুবই উপকারী। এর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-বি, ভিটামিন-ই, জিংক, ম্যাঙ্গানিজ, কপার সহ আর অন্যান্য পুষ্টি উপাদান ব্রেন এর জন্যে প্রচুর উপকারী। এই আলোচনা আমি উপরোক্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 


বাচ্চাদের কি খাওয়ালে ব্রেন ভালো হয়? 

বাচ্চাদের যেসব খাবার নিয়মিত খাওয়ালে তাদের ব্রেন ভালো হয় সেসব খাবারের তালিকা করে নিচে উল্লেখ করা হল। আশা করি আপনারা নিন্মোক্ত তথ্য জেনে উপকৃত হবেন। 

 

১. মাছ ( ফিশ )

মাছ ও মাছ এ থাকা ফ্যাট দুটোই ব্রেনের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। মাছ থাকে ওমেগা ৩ ফ্যাটি এসিড যা মানব ব্রেনের অধিকাংশ জুড়ে বিরাজ করছে। ওমেগা ৩ ফ্যাটি এসিড আমাদের ব্রেনের নার্ভ কোষ গঠনে সরাসরি কাজ করে। 

আর এই ফ্যাট টি ব্রেনের কার্যকারিতা বাড়াতে সরাসরিভাবে কাজ করে। অর্থাৎ স্মৃতি শক্তি বাড়াতে ওমেগা ৩ ফ্যাটি এসিড পুরোপুরি মাঠে নেমে কাজ করে। 

এছাড়া গবেষণা থেকে জানা যায় যারা নিয়মিত মাছ খায় তাদের ব্রেনে বেশি পরিমানে গ্রে ম্যাটার থাকে। গ্রে ম্যাটার এ মানব ব্রেনের অধিকাংশ নার্ভ সেল গুলো বিরাজ করে, এবং গ্রে ম্যাটার, কোন বিষয়ে মনে রাখা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরাসরি কাজ করে। 


২. ডিম 

বাচ্চাদের ব্রেইন এর জন্য প্রয়োজনীয় ভিটামিন বি ও আয়োডিন সরবরাহ করার অন্যতম সেরা উৎস হল ডিম। এছাড়া ডিমে থাকে কোলিন ( choline )। কোলিন, অ্যাক্টি-কোলিন তৈরি করে যা আমাদের মস্তিষ্কে স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। 

এর বাইরেও দেহে কোলিন নামক নিউট্রিয়েন্ট এর প্রয়োজনীয়তা ব্যাপক। তাই আমরা বাচ্চাদের ডিম খাওয়ানোর মাধ্যমে তাদের কোলিন, ভিটামিন-বি এর মত গুরুত্বপূর্ণ পুষ্টি চাহিদা পূরণ করে তাদের ব্রেন ভালো রাখতে পারি। 



৩. ডার্ক চকলেট 

ডার্ক চকোলেটে থাকে কোনো পাউডার এবং ফ্লাভোনয়েডস। এই উপাদান দুটিকে ব্রেন বুষ্টিং উপাদান হিসেবে বিবেচনা করা হয়। ডার্ক চকলেটে থাকা ফ্লাভোনয়েডস ব্রেইন এর সেই অংশকে উজ্জীবিত রাখে যা কোন কিছু শিখতে এবং মনে রাখতে সহায়তা করে। 

এছাড়া গবেষণায় দেখা যায় যারা পড়াশোনা করা অবস্থায় চকলেট খায় তারা দীর্ঘক্ষণ পড়াশোনা মনে রাখতে হবে। তাই আপনার বাচ্চা স্মৃতিশক্তি ও শেখার প্রক্রিয়া আরো ভালো ও স্থায়ী করলে তাদের ডার্ক চকোলেট খাওয়াতে পারেন। তবে চকলেট খাওয়ার পরে অবশ্যই দাত ব্রাশ করিয়ে দেবেন। 


৪. কমলালেবু ( অরেঞ্জ )

সারাদিনে একটি কমলা লেবু খাওয়ার মাধ্যমে আপনার দৈনিক ভিটামিন-সি এর চাহিদা পূরণ করতে পারবেন। ব্রেন এর উপর চাপ কমানোর জন্য এবং মানসিক অবক্ষয় রোধ করার জন্য ভিটামিন-সি এর গুরুত্ব ব্যাপক। 

শরীরে পর্যাপ্ত ভিটামিন সি এর উপস্থিতিতে ব্রেন ভালোভাবে কাজ করে, মনোযোগ বাড়ায়, লক্ষ্যে ফোকাস করতে সহায়তা করে। তাই আপনার বাচ্চার ব্রেন ভালো রাখতে নিয়মিত ভিটামিন-সি খাওয়াতে পারেন। 


এসব খাবারের বাইরেও আপনি বাচ্চাদের ব্রেন ও স্মৃতিশক্তি ভালো রাখার জন্যে আরো  অন্যান্য খাবার নিয়মিত খাওয়াতে পারেন, যেমন, বাদাম, আখরোট, কফি ইত্যাদি। 


পরিশেষে বলা যায়

মস্তিষ্ক বা ব্রেইন মানুষের অমূল্য সম্পদ। তাই ব্রেন ভালো রাখার জন্যে কিছু নিদ্রিষ্ট খাবার নিয়মিত গ্রহণ করা প্রয়োজন। এই পুরো আর্টিকেল জুড়ে ব্রেন ভালো রাখার খাবার সম্পর্কে আপনাদের জানানো হয়েছে। আশা করছি আপনারা উপকৃত হবেন। 

Next Post
No Comment
Add Comment
comment url